- সাভারের আশুলিয়ায় তুরাগ নদীতে ট্রলার ডুবে প্রায় ১২ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
- শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার রুস্তমপুর এলাকার তুরাগ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
- এলাকাবাসী জানায়, সন্ধ্যায় তুরাগ নদীর গুদারাঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রুস্তমপুর আসছিল। এসময় ট্রলারটি তুরাগ নদীর মাঝখানে পৌঁছলে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি বালু টানার বলগেট ট্রলারটিকে ধাক্কা দেয়। এসময় ট্রলারে থাকা নারী পুরুষ ও শিশুসহ সবাই নদীতে পড়ে যায়। স্থানীয়রা ১৩ জনকে দ্রুত উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসলেও এখনও ১২ জন নিখোঁজ রয়েছে।
- পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।
- এদিকে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন নিখোঁজদের স্বজনরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
- এ বিষয়ে আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি স্থানীয়রাও নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। একুশে মিডিয়া।
![]() |





No comments:
Post a Comment