![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
- গেলো ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে গায়েবি মামলা হয়েছে ৪ হাজার ১৪৯টি। এসব মামলায় এজাহারে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৮৬ হাজার ৬৯২ জনকে। অজ্ঞাত আসামি করা হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৭৭ জনকে। সব মিলিয়ে আসামির সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৯৬৯ জন। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪ হাজার ৬৮৪ জনকে। রিমান্ডে নেওয়া হয়েছে ২৭৪ জনকে।
- বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- শনিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
- মির্জা ফখরুল বলেন, সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে বিএনপি যেন নির্বাচনে অংশ নিতে পারে। আমাদের সিনিয়র নেতাদের নামে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা দ্রুত শেষ করার চেষ্টা করছে সরকার। যাতে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা যায়। আমাদের দলীয় প্রধানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে।
- তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে সরকার। অথচ সরকারপ্রধান ও আওয়ামী লীগের নেতারা দেশে বিদেশে বলছেন নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে এবং সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।
- এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ বলেন, গায়েবি মামলার বিরুদ্ধে আমরা হাইকোর্টে একটি রিট পিটিশন করার চিন্তা করছি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান বা যারা এই মামলা দিচ্ছে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এই বিষয়ে আমরা হাইকোর্টে একটি রিট পিটিশন করবো। একুশে মিডিয়া।





No comments:
Post a Comment