![]() |
একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
- কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উচ্চ আদালতের নির্দেশনা মেনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে সম্মতি দিয়েছেন। যে কারণে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হচ্ছে।
- শনিবার (৬ অক্টোবর) বিকাল ৩টার পর তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। তিনি জানান, শনিবার (৬ অক্টোবর) বিকাল ৩ টায় বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আনা হচ্ছে।
- সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘উনাকে আজকেই আনা হবে বলে কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আমরাও প্রস্তুতি নিয়ে রেখেছি। এদিকে, তিনটি লাগেজে করে খালেদা জিয়ার কাপড়-চোপড় কারাগারে পাঠানো হয়েছে। আজ বেলা পৌনে ১১টার দিকে তার বাসার কেয়ারটেকার আবদুল জলিলকে এসব লাগেজ দিয়ে যেতে দেখা গেছে।
- এ বিষয়ে কারা সূত্র জানায়, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে। এজন্য তার কাপড়-চোপড় দিয়ে যেতে বলা হয়েছিল। ইতোমধ্যে খালেদা জিয়ার বাসার কেয়ারটেকার তিনটি লাগেজে করে তার কাপড়-চোপড় দিয়ে গেছেন। এর আগে কারাগারে যাওয়ার পর গত এপ্রিল মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য একবার তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়েছিল। যদিও বিএনপির পক্ষ থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি করে ছিল। তবে সরকারের পক্ষ থেকে বিএসএমএমইউতে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।
- বিএনপি এই প্রস্তাবে রাজি হচ্ছিল না, আর খালেদা জিয়াও সেখানে যেতে অসম্মতি দেখিয়েছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানায়। একুশে মিডিয়া।





No comments:
Post a Comment