![]() |
একুশে মিডিয়া, মানিকগঞ্জ রিপোর্ট:
- রয়েল একাদশকে হারিয়ে মানিকগঞ্জে মেয়র কাপ ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে স্টার একাদশ। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ পৌরসভার জয়নগর খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার নির্ধারিত সময় ২-২ গোলে ড্র হলে ট্রাইবেকারে খেলার নিষ্পত্তি হয়।
- খেলাশেষে চ্যাম্পিয়ন দলের হাতের ফ্রিজ এবং রানার্স আপ দলের হাতে রঙিন এলইডি টেলিভিশন তুলে দেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম। জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম আবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেউথা মুকুল ফৌজের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম হারুণ, জয়নগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম লিঠু, মানিকগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলার সালাউদ্দিন ছালাম, প্রাক্তন কাউন্সিলার ফজলুল হক, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মো. হাবিল উদ্দিন, মান্নান মিয়া, জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্রাট এম রাব্বি প্রমুখ।
- জয়নগন বাহিরখোলায় যুব সমাজ আয়োজিত এই ফুটবল লীগে অংশ নেয় স্থানীয় ৪টি পুটবল দল। বিপুল সংখ্যক দর্শক এই খেলা উপভোগ করেন। একুশে মিডিয়া।





No comments:
Post a Comment