সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ ভর্তি জ্যারিক্যানে জীবন্ত টেংরামাছ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 6 October 2018

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ ভর্তি জ্যারিক্যানে জীবন্ত টেংরামাছ-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, এম ডি হাফিজুর রহমান; সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীর্ঘদিন ধরে একটি চক্র ক্ষতিকারক ক্যামিকেল দিয়ে নকল দুধ তৈরী করে বাজারজাত করে আসছিল। নামি দামি কোম্পানী সহ ওই দুধ যাচ্ছিল ঢাকা সহ সারা দেশে। বিষয়টি নিয়ে পত্র পত্রিকায় ধারাবাহিক অনুসন্ধানী সচিত্র সংবাদ প্রকাশের পর সারা দেশে তোলপাড় শুরু হয়। নড়ে চড়ে বসে প্রশাসন। প্রশাসনের তৎপরতায় ওই কর্মকান্ড কিছু দিন বন্ধ থাকলেও আবার এর আবির্ভাব দেখা যাচ্ছে। যার প্রমাণ, দুধের জ্যারিক্যানে জীবন্ত টেংরামাছ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল দুধ বিরোধী অভিযান চালাতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে হাতে নাতে বিষয়টি ধরা পড়েছে। একই সাথে প্রতিমন দুধে ৮ কেজি করে নদীর দূষিত পানি মেশানোর সময় একজনকে আটক করে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আরিফুজ্জামান। 
উল্লাপাড়া উপজেলায় শনিবার (৬ই আগস্ট ১৮ ইং) সকালে এই ঘটনা ঘটেছে। এ সময় নৌকার উপর ৪০ কেজি দুধের জারিক্যানে প্রায় ৮ কেজি করে নদীর দূষিত পানি মেশাচ্ছিল রায়গঞ্জের ঘুরকা বেলতলার দুধ ব্যবসায়ী আব্দুল মোত্তালেব। ভ্রাম্যমান আদালত তাকে এ কর্মকাণ্ডের সময় হাতে নাতে আটক করে এবং তিন মাসের দণ্ডাদেশ দিয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages