নবাবগঞ্জে নাজমুল হুদার কুশপুক্তালিকা দাহ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 6 October 2018

নবাবগঞ্জে নাজমুল হুদার কুশপুক্তালিকা দাহ-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার ( নবাবগঞ্জ ) প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। একই সাথে দোহার নবাবগঞ্জে তাকে অবাি ত ঘোষণা করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় নাগরিক ফোরামের ব্যানারে প্রতিবাদ সভায় এ ঘোষণা দেয়া হয়। এর আগে বিক্ষুদ্ধরা নাজমুল হুদার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করে।
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার দায়ের করা মামলায় ঢাকা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলামকে জড়িয়ে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে নবাবগঞ্জে নাগরিক ফোরাম এ কর্মসূচী পালন করে।
শনিবার সকাল ১০টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কায়কোবাদ চত্তর হয়ে থানা ফটক ঘুরে বাগমারা কোর্ট বিল্ডিং প্রদক্ষিণ শেষে উপজেলা ফটকে এসে শেষ হয়। সেখানে তারা মানববন্ধনে মিলিত হয়। সেখানেই তারা প্রতিবাদ সভায় করেন। নাগরিক সমাজের পক্ষে বক্তব্য রাখেন- জুয়েল আহমেদ ও এস এম মিথুন মুস্তারিম। বক্তারা নাজমুল হুদাকে দোহার নবাবগঞ্জে অবাি ত ঘোষণা করে। যেখানে তাকে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করার ঘোষণা দেন জনতা। এসময় স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী লোক উপস্থিত ছিলেন। পরে বিক্ষুদ্ধ জনতা নাজমুল হুদার কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages