হালুয়াঘাটে নির্বাচনী প্রচারণায় নাশকতার অভিযোগে ৫৬ বিএনপি’র নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 24 December 2018

হালুয়াঘাটে নির্বাচনী প্রচারণায় নাশকতার অভিযোগে ৫৬ বিএনপি’র নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে নাশকতা ঘটানোর চেষ্টার অভিযোগে খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালমান ওমর রুবেল’কে প্রধান আসামী করে উপজেল্রা বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৬ নেতাকর্মীসহ আরো অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে, যাহার নং-৮। গত ২২ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ মোরশেদ আনোয়ার খোকন বাদী হয়ে মামলাটি করেন। 
এ ঘটনায় ৬ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আসলাম মিয়া বাবুল, ১১ নং আমতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, বিএনপি নেতা সাইফুল ইসলাম, , জলিল মেম্বার, জয়নাল আবেদীন, যুবদল নেতা গোলাম মোস্তফা ।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ শে ডিসেম্বর সন্ধ্যায় হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ড আওয়ামীলীগ অফিসের সামনে পথসভা করার সময় মামলার বিবাদীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্র আসনের নির্বাচন বানচাল করা সহ নাশকতামূলক আতংক সৃষ্টি করে অতর্কিত হামলা করে । এসময় এজাহারভূক্ত আসামীরা পথসভায় থাকা চেয়ারে আগুন ও ভাংচুর কার্যক্রম চালায়। ইট পাটকেলের আঘাতে আ.লীগের বেশ কিছু নেতাকর্মী আহত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। 
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং জড়িত ৬ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages