![]() |
মোঃ শাহরিয়ার কবির আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সির বড় ছেলে এম.এম মেরাজ মেহেদী রাজশাহী ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী জেলার মেধা তালিকায় দ্বিতীয হয়েছেন।সে ওই বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী।
সে মোট ৫৯৬ নম্বর পেয়ে দ্বিতীয হয়েছেন।থানা অফিসার ইনচার্জ হিফজুর আলম মুন্সীর বড় ছেলে মেধাবী মেহেদী আলম পিএসসিতে ভাল ফলাফল এবং রাজশাহীর ওই একই শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ছোট ছেলে মেজবাউল আলম ভাল ফলাফল করে চতুর্থ শ্রেনীতে উত্তীর্ণ হয়েছে।
আগামীতে পড়ালেখার ধারাবাহিকতায় মেহেদী ও মেজবাউল ওরা দু'ভাই যেন আরো ভাল ফলাফল করতে পারে।এজন্য ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্খিসহ সর্বস্তরের সবার আন্তরিক আশীর্ব্বাদ কামনা করেছেন।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment