ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে নির্বাচনী প্রচারনা সভা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 26 December 2018

ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে নির্বাচনী প্রচারনা সভা। একুশে মিডিয়া


গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারো হিন্দু সম্প্রাদায়ের বাড়িতে আগুন ও নির্যাতন শুরু হয়েছে। স্বাধীনতা বিরোধীরা এসব কর্মকান্ড করছে; কারণ  একটাই হিন্দু সস্রদায়কে ভয়ভীতি দেখানো হচ্ছে তারা যেন ভোট প্রদান না করে। বুধবার বিকালে ঠাকুরগাঁও-১ আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপির পক্ষে ঠাকুরগাঁও ভূল্লীতে এক নির্বাচনী প্রচারনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।বালিয়া ইউনিয়নের ক্রীড়া বিষযক সম্পাদক, মিজানুর  রহমানের সভাপতিত্বে, বক্তব্যে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের  সভাপতি অরুনাংশু দত্ত টিটো বলেন,হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি  দেখানোর জন্যই স্বাধীনতা বিরোধীরা এসব কর্মকান্ড করছে। শুধু তাই  নয়, তারা আমাদের আওয়ামী লীগের নির্বাচনী অফিসেও আগুন ও ব্যানার,  পোস্টার পুড়ে দিচ্ছে। আমরা চাই পুলিশ প্রশাসন এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করবেন।
এসব ঘটনার কারণে হিন্দু  সম্প্রায়ের মানুষরা আতঙ্কের মধ্যে রয়েছেন। আসন্ন জাতীয় সংসদ  নির্বাচনে হিন্দু সম্প্রদায় তাদের ভোট প্রদান করতে পারবেন কিনা এনিয়ে অনিশ্চিতা দেখা দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা  করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক  জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা আওয়ামীলীগের স্বে”ছাসেবকলীগের সভাপতি, শাহনেওয়াজ কাদির শাকিল চৌধুরী, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মুক্তি সহ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages