![]() |
এম এ হাসান, কুমিল্লা:
সারাদেশে নৌকার জোয়ার দেখে জামাত-বিএনপি দিশে হারা হয়ে, রকমারি চক্রান্তের নকশা আকা শুরু করেছে, কুমিল্লার এই চৌদ্দগ্রাম উপজেলায় এসে ও ধন্য হলাম,নৌকার গনজোয়ার দেখে।নিঃসন্দেহে মুজিবুল হক একজন উন্নয়নমনা জনপ্রিয় ব্যক্তি যিনি সাজিয়েছেন এই চৌদ্দগ্রাম কে একটি উন্নয়নশীল উপজেলা হিসেবে।মহাজোটের কুমিল্লা-১১ আসনের মিয়াবাজারে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।এসময় তিনি আরো বলেন উন্নয়নের সরকার শেখ হাসিনা সরকার, উন্নয়নের
মার্কা নৌকা, সকলে ঐক্যবদ্ধ হয়ে ৩০ তারিখ নৌকায় ভোট দিবেন।২৫ই ডিসেম্বর বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার লতিফুনন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোটের নৌকা প্রতীক এর উক্ত নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুমিল্লা-১১আসনের মহাজোটের প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হক। চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম এর উপস্থাপনায় উক্ত নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সদস্য কামাল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, আ’লীগ নেতা এডভোকেট আবদুল মান্নান ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিয়া নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মিয়া নিজাম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন রুবেল। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment