![]() |
এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) সংসদীয় এলাকার নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী তানভীর ইমামের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বুধবার (২৬ ডিসেম্বর ২০১৮ইং) উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল কলেজ মাঠে এক বিশাল জনসভা করা হয়েছে।
উধুনিয়া ইউনিয়ন আ'লীগ ছাত্রনেতার সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী তানভীর ইমাম। তিনি বলেন- দেশের অভাবনীয় উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৩০ তারিখ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকায় ভোট দিন। এবারের নির্বাচন হবে স্বাধীনতা বিরোধীদের রুখে দেবার নির্বাচন। তিনি আরও বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরেও আমাদেরকে রাজাকারদের সঙ্গে লড়তে হচ্ছে। আপনারা ওই রগকাটা রফিককে ভোট দিবেন না। কারন আমারা কোনো রাজাকারককে নেতা হতে দিতে পারি না। তিনি জনসভার সকল জনসাধারণদের নিয়ে শ্লোগান দেন "একাত্তরের রাজাকার উধুনিয়ে ছাড়" তিনি স্বাধীনতার পক্ষের শক্তিকে উজ্জীবিত হয়ে সবাইকে এক সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন হাবিব বলেন- আমার প্রিয় নেতা তানভীর ইমাম সাহেব ক্ষমতায় থেকে অনেক উন্নয়ন করেছেন। আপনারা আবার তানভীর ইমাম সাহেব কে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করলে ৫হাজার কোটি টাকার উন্নয়ন করা হবে।
উক্ত জনসভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান এড. মারুফ বিন হাবিব, ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল প্রামাণিক প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment