![]() |
মোঃ শাহরিয়ার কবির আকন্দ গাইবান্ধা প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর)নির্বা চনি আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার এমপি’র নৌকা মার্কায় ভোট চেয়ে পথসভা, গণসংযোগ ও কর্মী সমাবেশ অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার ২৫ ডিসেম্বর সকাল থেকে দিনব্যাপী উপজেলা পর্যায় ছাড়াও আওয়ামী লীগ দলীয় তৃনমূল নেতকর্মি-সমর্থকের বিশাল বহর নিয়ে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্বস্তরের ভোটার পুরুষ-মহিলাদের নিকট আবারো নৌকায় ভোট প্রার্থনা করে পথসভা, গণসংযোগ ও সমাবেশ করেছেন।
বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক কর্মি সমাবেশ ইউপি ভবন চত্ত্বরে অনুষ্ঠিত হয়। ইউপি আ.লীগ সভাপতি মাহবুব প্রধানের সভাপতিত্বে সমাবেশে ডা.মো.ইউনুস আলী সরকার এমপি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা, আলী মোস্তফা রেজা গোলাপ,যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ভোট বাবু, আ.লীগ নেতা আব্দুল মজিদ বাবলু,রেজানুর রহমান ডিপটি,নির্মল মিত্র,গোলাম মোস্তফা, ১নং কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু,সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, ইউপি আ.লীহ সাধারণ সম্পাদক আতোয়ার রহমান ও মৃণাল কান্তি।
সমাবেশ পরবর্তি এলাকার পাড়া-মহল্লার বাড়ি-বাড়ি এবং পথচারিসহ সর্বস্তরের ভোটারদের সাথে কুশল বিনিময় কালে এমপি ডা.ইউনুস আলি সরকার এলাকা ছাড়াও দেশ ও জাতীর সার্বিক উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে আবারো নৌকায় ভোট প্রার্থনা করেন।
শেষে সন্ধায় পলাশবাড়ী সদরে ফেরার পথে সড়ক ঘেঁষে বিভিন্ন স্থানে যাত্রা বিরতি করে তিনি গ্রামবাসীর ভোটারদের সাথে গণসংযোগকালে আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনা করেন।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment