নবাবগঞ্জে অফিস ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 23 February 2021

নবাবগঞ্জে অফিস ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে  উপজেলার আওতাধীন  উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা( ই-নথি ব্যাবস্থাপনা ও তথ্য বাতায়ন) বিষয়ক  ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় নবাবগঞ্জে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদ আয়োজিত  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের সভাপতিত্বে  এ প্রশিক্ষণ উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমানসহ অত্র উপজেলার আওতাধীন সকল  দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা) সহযোগীতায় এবং উপজেলা তথ্য ও সাংস্কৃতিক কমিটির বাস্তবায়নে ( ২৩-২৫ ফেব্রেুয়ারী) ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages