ঝিনাইদহে বোরো ধান কাঁটা উৎসবের উদ্বোধন ও মাঠ দিবস পালন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 19 April 2021

ঝিনাইদহে বোরো ধান কাঁটা উৎসবের উদ্বোধন ও মাঠ দিবস পালন

রবিউল ইসলাম, ঝিনাইদহ: 

ছবি: একুশে মিডিয়া

ঝিনাইদহে চলতি বোরো মৌসুমের ধান কর্তন উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার সাধুহাটি গ্রামের সদর কৃষি অফিসের আয়োজনে কৃষক নাজিরুল ইসলামের ক্ষেতে নমুনা কর্তনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, সাধুহাটি ইউনিয়নের কাজী নাজির উদ্দিনসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ৮০ হাজার ২’শ ৮৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এবার ব্রি-ধান-৮২, ২৮সহ বিভিন্ন জাতের ধানের আবাদ হয়েছে।

এছাড়া সোমবার দুপুরে সদর উপজেলার সাধুহাটি গ্রামে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

১৯ এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages