বাঁশখালীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন গুরুতর আহত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 17 December 2022

বাঁশখালীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন গুরুতর আহত

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

বাঁশখালী উপজেলার প্রধান সড়ক চেচুরিয়া এসকেবি কনভেনশন হল সংলগ্ন প্রধান সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে সিএনজি চালকসহ ৬ জন আহত হয়।

প্রত্যক্যদর্শী সুত্রে জানা যায়,শনিবার দুপুরে চেচুরিয়া এলাকার গ্যাস পাম্পের সামন্য উত্তর পাশে (এস.কে.বি) কনভেনশন হল নামক কমিউনিটি সেন্টারের সামনে প্রধান সড়কে এই ঘটনা ঘটে। ঘটনায় আহতদের মধ্যে ৫ জন ছিলেন সিএনজি যাত্রী ও ১ জন চালক। আহতরা হলেন, কক্সবাজার জেলার মোহাম্মদ রাজুর স্ত্রী শাকিলা আক্তার (২৫), একই জেলার মহেশখালীর মৃত্যু মমতাজ আহমেদের ছেলে আব্দুল আজিজ (৩০), বাঁশখালী উপজেলার ছনুয়া খুদুকখালী ৮ নং ওয়ার্ডের মুন্সি মিয়ার ছেলে মোছলেম উদ্দীন (৪৮)),গণ্ডামারা ইউপির ১ নং ওয়ার্ডের মইজ্জানি বর বাড়ির মাহমুদুল হক মিস্ত্রির ছেলে মোঃ রিয়াদ (১২), উত্তর জলদি ৪ নং ওয়ার্ডের আবু ছিদ্দিক এর ছেলে সিএনজি চালক মোঃ রিয়াজ (১৭)),ছনুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আব্দুল হামিদ এর ছেলে মোঃ শোয়েবুর রহমান (২০)।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাবরিনা ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় আহত সিএনজি চালকসহ ৬ জন রোগীর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, বাকী তিন জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages