মহেশপুরে পাট গুদামে আগুন লেগে আট লক্ষাধিক টাকার ক্ষতি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 4 February 2023

মহেশপুরে পাট গুদামে আগুন লেগে আট লক্ষাধিক টাকার ক্ষতি

ঝিনাইদহ প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার পাতিবিলা বিলপাড়া গ্রামে পাট গুদামে আগুন লেগে প্রায় ২৫০ মণ পাট পুড়ে সাবার হয়েছে। এতে একই গ্রামের গুদাম মালিক শাহাজাহান আলীর প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় দিকে এঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রতিবেশিরা জানান, গুদাম মালিক শাহাজান আলী ৫ বছরের নাতি গ্যাস লাইট নিয়ে খেলা করার সময় অসাবধানতা বসত আগুনের সূত্র পাত হয়। 

মহেশপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সকালে পাট গুদামে আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস কমীরা। পরে দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গুদামের অধিকাংশ পাট পুড়ে সাবার হয়েছে। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages