কালীগঞ্জে রায়গ্রাম ইউপির ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 28 May 2023

কালীগঞ্জে রায়গ্রাম ইউপির ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৭ নং রায়গ্রাম  ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন। রোববার  (২৮ মে) দুপুরে ৭ নং রায়গ্রাম  ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপুর  সভাপতিত্বে  এবারের বাজেটে আয় ও ব্যায় সমান রেখে বাজেট পেশ ও পরিচালনা করেন ইউপি সচিব আতিয়ার রহমান । 

এছাড়া এ বাজেট অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন রায়গ্রাম  ইউপি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোদাচ্ছের হোসেন , ইউপি সদস্য ইসমাইল হোসেন, কুদ্দুস হোসেন,ইকবল হোসেন, সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা,

গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণির পেশাজীবিগণ। এবারের বাজেটে রাজস্ব ও উন্নায়ন খাতের আয় সর্বমোট  ১কোটি ৬ লক্ষ ২১ হাজর ৮ শত টাকা।

১ কোটি ৬ লাখ ২১ হাজার ৮শত টাকা ও ব্যায় ও সমপরিমাণ রেখে বাজেট আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages