বাঁশখালী (চট্টগ্রাম), প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার হালিয়াপাড়া ও রত্নপুর এলাকার সংলগ্ন স্থানে ঘাসের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাঁশখালী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছরের মধ্যে হবে। তার পরনে ছিল ময়লাযুক্ত জ্যাকেট ও প্যান্ট। মরদেহটির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বাঁশখালী থানার পুলিশ জানায়, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।




No comments:
Post a Comment