অদ্বৈত দর্শন ও মানবকল্যাণের আহ্বানে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় সাদু সম্মেলন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 26 January 2026

অদ্বৈত দর্শন ও মানবকল্যাণের আহ্বানে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় সাদু সম্মেলন

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

ভক্তি, ত্যাগ, সাধনা অদ্বৈত দর্শনের চিরন্তন আদর্শকে ধারণ করে বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী ১১ দিনব্যাপী দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলার চতুর্থ দিনে সাদু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বাঁশখালী ঋষিধাম প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য সাধু-সন্ন্যাসী, ভক্ত অনুসারীরা অংশগ্রহণ করেন।

সাদু সম্মেলনে প্রধান আশীর্বচন প্রদান করেন বাঁশখালী ঋষিধাম চট্টগ্রাম তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

সাদু সম্মেলনে আশীর্বচন প্রদানকালে মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ বলেন, “ঋষিকুম্ভ কুম্ভমেলা কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, এটি মানবতার মহামিলন। অদ্বৈত দর্শনের মূল শিক্ষা হলো-সব প্রাণে এক পরম সত্যের প্রকাশ। এই দর্শন মানুষকে হিংসা, বিভেদ সংকীর্ণতা থেকে মুক্ত করে মানবকল্যাণের পথে পরিচালিত করে।

তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে শান্তি, সহনশীলতা পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় সাধু-সন্ন্যাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্যাগ সাধনার মাধ্যমে সমাজকে আলোকিত করাই ঋষি-পরম্পরার মূল লক্ষ্য।

মহারাজ তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নৈতিকতা, মানবিকতা আত্মশুদ্ধির চর্চার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব।উল্লেখ্য, দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলা উপলক্ষে প্রতিদিন ধর্মীয় আলোচনা, সাদু সম্মেলন, ভজন-কীর্তন, যোগ-ধ্যান মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন-
শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক শ্রী বিমল কান্তি দেব, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী কাঞ্চন বিশ্বাস,
অর্থ সম্পাদক শ্রী তড়িৎ কান্তি গুহ, মহিলা শাখার সভানেত্রী শ্রীমতি পান্না পাল,
এছাড়াও অলোক দাশ, শ্রী প্রদীপ কান্তি গুহ, শ্রী ঝুন্টু কুমার দাশ, পরিষদের কর্মকর্তা দোলন দাশসহ উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages