চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির জসীম উদ্দিন আহমেদের জয় - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 13 February 2026

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির জসীম উদ্দিন আহমেদের জয়

মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় হাজার ২৬ ভোট।

উল্লেখ্য, অধ্যাপক ওমর ফারুক এলডিপির প্রেসিডেন্ট . কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পুত্র।

বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।

নির্বাচনের দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলা অংশে মোট ভোটার সংখ্যা লাখ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার লাখ হাজার ১৫৮ জন এবং নারী ভোটার ৯৭ হাজার ৩৫৭ জন। অংশে মোট ভোটকেন্দ্র ছিল ৬৪টি।

অন্যদিকে সাতকানিয়া উপজেলার অন্তর্ভুক্ত অংশে মোট ভোটার সংখ্যা লাখ হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৬৮৯ জন এবং নারী ভোটার ৫০ হাজার ৩০৮ জন। অংশে ভোটকেন্দ্র ছিল ৩৬টি।

ছাড়া পুরো আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন জন।

সার্বিকভাবে শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages