বাঁশখালীতে ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারীসহ অনলাইন জুয়ার আরও দুই যুবককে কারাদণ্ড - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 24 April 2026

বাঁশখালীতে ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারীসহ অনলাইন জুয়ার আরও দুই যুবককে কারাদণ্ড

 একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা:


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী পৌরসভার লক্ষ্ণী স্কয়ার এলাকায় অনলাইন বেটিং অ্যাপে জুয়ার অভিযোগে দুই যুবককে আটক করে মোবাইল কোর্ট এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন মিয়ার বাজার এলাকার সাকলায়েন মুশতাক (২০) এবং দক্ষিণ জলদীর আশকরিয়া পাড়ার মোঃ শাকিল (২৪), যিনি নিজেকে ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারী বলে জানা গেছে।

অভিযান সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে অনলাইন বেটিং ও জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলে প্রাথমিক যাচাই-বাছাই ও মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন বেটিং অ্যাপ ব্যবহারের প্রমাণ পাওয়া যায় বলে জানা গেছে।

পরবর্তীতে উভয়ের মোবাইল ফোনে বিপুল অঙ্কের অনলাইন জুয়ার লেনদেনের তথ্য পাওয়া যায়। ভিডিও বক্তব্যে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।

তদন্তে আরও জানা যায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি মোবাইল কোর্টের নজরে আনে।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন।

উপজেলা প্রশাসন জানায়, অনলাইন জুয়া, বেটিং অ্যাপ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages