বাঁশখালীতে গভীর রাতে মোবাইল কোর্ট অভিযান: অনলাইন জুয়ার আসরে তিন যুবক আটক, কারাদণ্ড - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 23 April 2026

বাঁশখালীতে গভীর রাতে মোবাইল কোর্ট অভিযান: অনলাইন জুয়ার আসরে তিন যুবক আটক, কারাদণ্ড

একুশে মিডিয়া, নিজস্ব  সংবাদদাতা:


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ক্রমবর্ধমান অনলাইন জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে জোরদার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১১টা থেকে শুক্রবার ভোর রাত সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

উপজেলার বৈলছড়ি, চেচুরিয়া ও হালিয়াপাড়া এলাকাসহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় বাগমারা গাট্টিফকিরের মাজার সংলগ্ন একটি দোকানে মোবাইল ফোনের মাধ্যমে বেটিং অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় তিন যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মোঃ আব্দুল হামিদ (২৫), মোঃ মনজুর (২৮) ও মোঃ এনাম (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তারা নিজ নামে ও ভিন্ন নামে একাধিক আইডি ব্যবহার করে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে তারা প্রত্যেকে প্রায় ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা জমা দিয়ে বারবার জুয়ায় অংশ নেন। এতে তারা ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ হারিয়েছেন, তবে জুয়ার নেশা থেকে বের হতে পারেননি বলেও জানান।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। তিনি জানান, উপজেলায় অনলাইন ও অফলাইন জুয়া, মাদক ব্যবসা, অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রশাসনের এ ধারাবাহিক অভিযানে সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages