বাঁশখালীতে পুলিশের চেকপোস্টে অভিযান: ৪১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২, মোটরসাইকেল জব্দ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 25 April 2026

বাঁশখালীতে পুলিশের চেকপোস্টে অভিযান: ৪১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২, মোটরসাইকেল জব্দ

একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বাঁশখালী থানার অধীন ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সেখানে দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪১০০ (চার হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জাহেদুল ইসলাম (২৪), পিতা মৃত আলম মিস্ত্রি, এবং মো. ইউনুছ (২৮), পিতা ডা. বোরহান উদ্দিন। তারা উভয়েই কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুতই আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages