একুশে মিডিয়া ডেস্ক:
ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব সেরা ফুটবলের অন্যতম তারকা তিনি। বর্তমানে শীর্ষ এ তারকা ফুটবলারকে নিয়ে জোর জল্পনা রটে চলেছে। ‘গার্লফ্রেন্ড পাল্টাচ্ছেন’ রোনালদো, সঙ্গে বদলাচ্ছেন ঘরও!
সিআর সেভেন নাকি ঘটিবাটি গুটিয়ে স্পেনের মাদ্রিদ থেকে ইতালির তুরিনের দিকে পা বাড়িয়েছেন। সেখানে ‘ইতালির গার্লফ্রেন্ড’ জুভেন্তাসের সঙ্গেই নাকি এবার থেকে ঘর করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
স্প্যানিশ পত্রিকা স্পোর্টস-এ প্রকাশিত খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদ তারকাকে দলে সামিল করতে নাকি ‘ব্ল্যাঙ্ক চেক’ রেখে দিয়েছেন জুভেন্তাসের চেয়ারম্যান আন্দ্রে অ্যাগনেলি। এমনটাই শোনা যাচ্ছে।
পর্তুগিজ তারকা গত প্রায় এক দশক ধরে রিয়াল মাদ্রিদের সঙ্গে ঘর করছেন। যদি এই জল্পনা সত্যি করে তিনি জুভেন্তাসেই যান, অনেকেই এটাকে গার্লফ্রেন্ড বদলানোর সঙ্গে তুলনা করছেন।
জুভেন্তাসকে ‘ইতালির গার্লফ্রেন্ড’ বলা হলে স্পেনের রিয়াল মাদ্রিদই বা কম কিসের! যার সঙ্গে দীর্ঘ প্রায় এক দশক ‘প্রেম’ করছেন ক্রিস্টিয়ানো রোনালদো!
উল্লেখ্য, ফরাসি জীবন্ত কিংবদন্তি জিদানের পরিচালনায় টানা তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পরই দল বদলের কথা জানিয়েছিলেন রোনালদো। এই ট্রফি জয়ের পর চুক্তি ভেঙে রিয়াল কোচের পদ ছেড়েছেন জিদান। এ বিষয়ে যদিও রোনালদো নিজে কিছু বলেননি। কিন্তু ক্লাব রিয়াল মাদ্রিদদের তরফ থেকেও এই খবর অস্বীকার করা হয়নি।
অন্যদিকে, ‘ক্রিস্টিয়ানো রোনালদো দল বদল করতেই পারেন’ বলে জল্পনা আরও বাড়িয়েছে খোদ পর্তুগিজ তারকার অ্যাজেন্টই। শোনা যাচ্ছে, সিআরসেভেন নাকি ১০ কোটি ইউরোর বিনিময়ে জুভেন্তাসে যাচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০০ কোটি টাকার বেশি। একুশে মিডিয়া।




No comments:
Post a Comment