একুশে মিডিয়া ডেস্ক:
ব্রাজিল দলের আক্রমণভাগের প্রাণভোমরা নেইমার হলেও পুরো দলের মধ্যমণি কাসেমিরো। দলের বড় তারকাকে ছাড়াই বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
কিন্তু রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল বেলজিয়ামের সাথে লড়াই করতে দেখা যাবে না রিয়াল মাদ্রিদ তারকা ও ব্রাজিল দলের ‘হৃদপিন্ড’ কাসেমিরোকে।
সুইজারল্যান্ডে ও মেক্সিকোর দুটি ম্যাচে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দেখতে হয় দুটি হলুদ কার্ড। তাই বেলজিয়ামের বিপক্ষে তার সার্ভিস পাবে না ব্রাজিল। ব্রাজিল দলে প্রাচীর হয়ে দাঁড়ানোই হলো তার মূল কাজ।
তবে কেসেমিরোর বদলে মাঠে নামবে ফার্নানদিনহো। তাই এখন দেখার বিষয় ফার্নানদিনহো ব্রাজিল দলে হোল্ডিং মিডফিল্ডারের দায়িত্বটা ভালোভাবে পালন করতে কতটা পারদর্শী। একুশে মিডিয়া।




No comments:
Post a Comment