![]() |
একুশে মিডিয়া ডেস্ক:
চলতি বছরের শেষের দিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূত রেন্সজে তিরিঙ্ক সঙ্গে সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন।
বৃহস্পতিবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূত রেন্সজে তিরিঙ্ক সঙ্গে সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার আর্থসামাজিক উন্নয়নে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং পূর্বনির্ধারিত লক্ষ্যে সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে। এছাড়া রাষ্ট্রক্ষমতা ক্যান্টনমেন্টে অবরুদ্ধ থাকার সময় আওয়ামী লীগকে জনগণের গণতান্ত্রিক অধিকারের সুরক্ষায় আন্দোলন করতে হয়েছে বলেও জানান তিনি।
রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট বোঝার সৃষ্টি করছে। তাদের নিরাপদ আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী, বিজিবিসহ অন্য সংস্থাগুলো নিষ্ঠার সঙ্গে কাজ করছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ইইউ প্রতিনিধির আশাবাদের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। বৈঠকে বিদ্যমান পারস্পরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করা হয়।
শেখ হাসিনা নির্বাচন কমিশন এবং স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা ও ছবিসহ ভোটার তালিকা তৈরি করতে সহায়তার জন্য ইইউকে ধন্যবাদ জানান। একুশে মিডিয়া।




No comments:
Post a Comment