আগামী পাঁচ বছরে সৌদিতে তৈরি হচ্ছে ৬শ’ সিনেমা হল!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 5 July 2018

আগামী পাঁচ বছরে সৌদিতে তৈরি হচ্ছে ৬শ’ সিনেমা হল!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া ডেস্ক:
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিকে অতি-রক্ষণশীল অবস্থা থেকে বের করে আনতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সৌদির রাজধানী রিয়াদে ১৮ এপ্রিল থেকে চালু হয়েছিল সৌদি আরবের প্রথম সিনেমা হল। সৌদি রাজপরিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার ৩৫ বছর পর দেশটিতে সিনেমা হল চালু হয়েছে। শুধু তাই নয় এর ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে সৌদি আরবে আরও ৬শ’ সিনেমা হল তৈরি হতে যাচ্ছে। খবর সৌদি গেজেট।

দুবাইভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ‘ভক্স সিনেমা’ এ কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমে ১ লাখ ১৭ হাজার মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করার সুযোগ পাবে।
১৬ বিলিয়ন সৌদি রিয়ালের এ বিনিয়োগে সিনেমা হলের সঙ্গে শপিংমল, ফ্যাশন হাউজ, বিনোদন ও দোকানপাট অন্তর্ভুক্ত রয়েছে।
আরব বিজনেস রিয়াদে যে সিনেমা হলটি নির্মাণ শুরু করেছে ফক্স তা চালু হচ্ছে আগামী বছর। এ ধরনের মাল্টিপ্লেক্স সৌদি আরবে সবচেয়ে বড় আকারের ও প্রথম। কিং খালেদ এয়ারপোর্ট রোডে এ প্রকল্পের জন্য জমি দেয়া হচ্ছে সাড়ে চার লাখ বর্গমিটার।
উল্লেখ্য, আগামী ২০৩০ সালের মধ্যে ২ হাজার পর্দা ও তিনশটি হল নিয়ে একটি সিনেমা শিল্প গড়ে তুলবে সৌদি সরকার। যা দেশের অর্থনীতিতে ৯০ বিলিয়ন রিয়েল ও ৩০ হাজার লোকের জন্য স্থায়ী কর্মক্ষেত্র তৈরিতে অবদান রাখবে। এছাড়া সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৭ সালে একটি রাজকীয় ডিক্রি জারি করে দেশটির নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। এর ফলে, ২৪ জুন থেকে সৌদি নারীরা রাজপথে গাড়ি চালাতে পারছেন। একুশে মিডিয়া।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages