কলেজ ছাত্র রায়হানের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন, ডিসি ও এসপি বরাবর স্মারকলিপি প্রদান-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 29 August 2018

কলেজ ছাত্র রায়হানের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন, ডিসি ও এসপি বরাবর স্মারকলিপি প্রদান-একুশে মিডিয়া




একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা থেকে:

কুমিল্লায় ২৯ শে আগষ্ট বুধবার স্থানীয় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কলেজ ছাত্র রায়হানের মৃত্যুর প্রতিবাদে এক মানববন্ধন ও কুমিল্লার ডিসি ও এসপি  বরাবর এক স্মারকলিপি প্রদান করেন সদ্য ম্যাজিক বোড রাইডস এ মৃত্যু হওয়া রায়হানের পিতা মোঃবাবুল মিয়া, এসময় বাবুল মিয়া গনমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন, কখনও ভাবিনি আমার ছেলের লাশ কাঁধে নিবো।।”।

সিটি করপোরেশনের গাফিলতি এবং দায়িত্ব অবহেলার কারণে ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।উক্ত  মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিল মাসুদুর রহমান মাসুদ, মহিলা কাউন্সিলর সুমি আযক্তার, রায়হানের মা রাজু বেগম, অ্যাড. ইসমাইল হোসেন প্রমুখ।।”।
এসময় মানববন্ধন এ উপস্থিত হওয়া ব্যক্তিরা তাদের বক্তব্য বলেন, সিটি পার্কে রাইডসগুলো নিম্নমানের।ত্রুটিপূর্ণ ইলেক্ট্রিক সংযোগ, অপরিকল্পিত লাইটিং এবং সিটি করপোরেশনের গাফিলতি রয়েছে।।”।
এসব দায়িত্ব অবহেলার কারণে আমাদের রায়হানের মৃত্যু হয়েছে।।”।

এরপর রায়হানের পিতা ও উপস্থিত সকলে মিলে কুমিল্লার  ডিসি মো. আবু ফজল মীর ও এসপি সৈয়দ নুরুল ইসলামের বরাবর স্মারকলিপি দেন তারা।উল্লেখ্য ২৫ আগস্ট সন্ধ্যায় সিটি পার্কের রাইডে বিদ্যুৎস্পৃষ্ট হয় রায়হান।।”।

বন্ধুরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages