দোহারে পাঁচকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ও আটক ১ : র‌্যাব-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 29 August 2018

দোহারে পাঁচকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ও আটক ১ : র‌্যাব-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় নারিশা ইউপি সদস্যের বাড়ি থেকে কষ্টি পাথরের তৈরী ১৪ কেজি ওজনের প্রাচীন মূতি উদ্ধার করেছে র‌্যাব-১১ মুন্সিগঞ্জ।

র‌্যাব -১১ মুন্সিগঞ্জ এর এএসপি মহিদুল ইসলামের নেতৃত্বে বুধবার দুপুর ১ টার দিকে দোহার উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে মরহুম আলী আহাম্মদ মাঝির ছেলে নারিশা ইউপি সদস্য কামাল হোসেন ডিপটি ওরফে কালা মেম্বার (৩২) এর বসত ঘরের সেলফ থেকে কাপর দিয়ে মোড়ানো সারের খালী বস্তার ভিতর থেকে প্রায় ৫ কোটি টাকার সম মুল্যের মূর্তি উদ্ধার করে।।”।

এসময় ডিপটি মেম্বারের সহযোগী বাবুল শেখ (৪৭) কে আটক করে র্যাব। ঘটনার সত্যতা জানিয়ে র্যাব -১১ মুন্সিগঞ্জ এর এএসপি মহিদুল ইসলাম জানায়, ৫ কোটি টাকা সমমূল্যের কষ্টি পাথরের মূর্তি ডিপটি মেম্বার ও বাবুলসহ অন্য সহযোগীরা পাচার করার চেষ্টা করেছিল। আমরা মূর্তিটা উদ্ধার করেছি এবং ডিপটির সহযোগী বাবুল শেখকে আটক করেছি। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages