![]() |
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির হালের অন্যতম আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। এখন পর্যন্ত বুবলী অভিনীত মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ চলচ্চিত্র ব্যবসা সফল ও আলোচিত হয়েছে।।”।
ফলে বাণিজ্যিক ধারার ছবির নায়িকাদের মধ্যে খানিকটা এগিয়ে বুবলী। ক্যারিয়ারের শুরু থেকে সবগুলো ছবিতে বুবলী নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে।”।
![]() |
দর্শক চাহিদার কথা বিবেচনা করে পরিচালক-প্রযোজকরা এই জুটিকে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করছেন। এরই ফলশ্রুতিতে এবারের ঈদেও শাকিব-বুবলী জুটির ‘ক্যাপ্টেন খান’ চলচ্চিত্রটি প্রায় ১৮০ টির মতো সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।।”।
ক্যাপ্টেন খান ও অন্যান্য বিষয় নিয়ে সঙ্গে কথা বলেছেন চিত্রনায়িকা শবনব বুবলী। সাক্ষাৎকার ।।”।
আপনার অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি ঈদে মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?
প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি কী দেখেছেন?
হ্যাঁ, দেখেছি। আপনি জানেন, গেল কয়েক বছর ধরেই আমার অভিনীত চলচ্চিত্র ঈদে মুক্তি পাচ্ছে। আমি বোরকা পরে নিজের অভিনীত ছবি দর্শকদের সঙ্গে বসে দেখি। এবারও সিনেমা হলে গিয়ে ছবি দেখেছি। সেক্ষেত্রে আমি যেটা করে থাকি সিনেপ্লেক্স না, একেবারে লোকাল হলগুলোতে নিজের অভিনীত সিনেমা দেখে থাকি।।”।
এবারের ঈদেও এর ব্যতিক্রম ঘটেনি। তবে ছবিটি দেখতে একটু দেরি হয়ে গেছে। কারণ এই ছবির গানের শুটিংয়ে ঈদের আগে দেশের বাইরে যেতে হয়েছিল। ফলে ঈদের জন্য নির্মিত টেলিভিশন অনুষ্ঠানগুলোতে যোগ দিতে পারেনি। ঈদের মধ্যে বাসায় সময় দিতে হয়েছে। সব কিছু সামলে নিয়ে ঈদের দিন ও পরে টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছি।।”।
গত (২৮ আগস্ট) চম্পাকলি সিনেমা হলে ‘ক্যাপ্টেন খান’ দেখলাম। ছবিটি দেখার সময় দর্শকদের চিৎকার, শিস বাজানো, হাততালি ভীষণ উপভোগ করেছি। দর্শকের জন্যই অভিনয় করি। কেমন কাজ করলাম তার প্রকৃত বিচারক দর্শক। তাদের এই সাপোর্ট আমাকে আগামী দিনেও কাজ করার অনুপ্রেরণা যোগাচ্ছে।।”।
শুটিংয়ের সময় শাকিব খানের কাছে অনেক সহযোগিতা পেয়েছি। এমন হয়েছে কোনও ডায়লগ হয়তো বুঝতে পারছি না তখন তিনি সহযোগিতা করছেন। শুধু সহশিল্পী নয়, শুটিং ইউনিটের কোনও সমস্যা বা অন্য বিষয়গুলোতেও তিনি সবাইকে সহযোগিতা করেন। এক কথায় অসাধারণ একজন শিল্পী তিনি।।”।
আরও নতুন নতুন অনেক নায়িকার সঙ্গেই কাজ করছেন। কলকাতায় শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত জাহান, সায়ন্তিকা, পায়েল সরকারের সঙ্গে কাজ করেছেন। আমি সব সময়ই একটা কথাই বলেছি ভালো গল্প, নির্মাতা হলে আমি অন্য নায়কের সঙ্গেও কাজ করবো। হয়তো একই কথা বারবার হয়ে যাচ্ছে। ভাবছি এখন থেকে বলবো কথাটি সময়ই বলে দেবে (হাসি)। ।”।





No comments:
Post a Comment