![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা থেকে:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি পুরাতন বাজার এলাকায় ২৯ শে আগষ্ট সকাল ১০ টার সময় অচেতন অবস্থায় এক ব্যাক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা, অজ্ঞান হওয়া ব্যক্তির পরিচয় সনাক্ত করেছেন স্থানীয়রা, সে চৌদ্দগ্রাম উপজেলার ১ নং কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের আবুল খায়ের এর পুত্র প্রবাস ফেরত আবুল বশার।
স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পরিবারের সদস্য এসে বশার কে হাসপতালে নিয়ে যায়। পারিবারিক সুত্রে জানা যায় যে গত ২৬শে আগষ্ট রবিবার সকাল বেলা নিজ বাড়ী হতে টাকার জন্য কুমিল্লার উদ্দেশ্য রওয়ানা হয়
সারাদিন শেষে রাত হওয়ার পরও বাড়ীতে না আসায় তার নিজ ব্যবহারকৃত মোবাইল নাম্বারে অসংখ্য বার ট্রাই করে ও কল ডুকাতে না পেরে পারিবারিক ভাবে সকলেই অস্থির হয়ে পড়েন।রাত শেষ হয়ে গেলেও বশার এর মোবাইল ওপেন না হওয়ায় সকলের মাঝে হতাশা নেমে আসে।
হারিয়ে যাওয়া বশার এর ছোট বোন সাজেদা আক্তার আমাদের একুশে মিডিয়ার কুমিল্লার প্রতিনিধির সাথে স্বাক্ষাত কালে বলেন নিখোঁজ হওয়ার পর থেকে সকল দূরের আত্বীয় স্বজন সহ ব্যাপক খুজাখুঁজি করার পর ও বশার এর কোন সংবাদ না পেয়ে পরিবারের সবাই মারাত্মক ভাবে ভেংগে পড়েন।
এবং আমরা থানায় একটি নিখোঁজ অভিযোগ ও করি।আজ আমরা আমাদের ভাই কে ফিরে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি
বর্তমানে তিনি হুশ ফিরে আসলে ও এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন কথা বলেন নি।তিনি জানান ফিরে পাওয়ার পর থানায় পূনরায় অবগত করছেন।
এই বিষয়ে চৌদ্দগ্রাম থানায় নিখোঁজ অভিযোগ এর তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল মনির এর সাথে আলাপ কালে তিনি জানান গত কাল একটি নিখোঁজ অভিযোগ করেছেন নিখোঁজ হওয়া ব্যক্তির বোন,এবং আজ ২৯ আগষ্ট দুপুর বেলা এসে অভিযোগ টি প্রত্যাহার করে নিয়েছেন।পুলিশ ও স্থানীয় লোকদের ধারনা এটা কোন মলম পাটির কাজ হতে পারে। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment