![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা থেকে:
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভুতি কী মানুষ পেতে পারে না? মর্মস্পর্শী কথা গুলোই যেন একজন বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে বা অসুস্থ মানুষের চিকিৎসায় সহানুভুতি প্রকাশে মানুষকে মন্ত্রমুগ্ধের ন্যায় উদ্বুদ্ধ করে থাকে।।”।
কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের আশফালিয়া গ্রামের আবু তাহেরের পুত্র মিজানুর রহমানের একটি কিডনী নষ্ট হয়ে গেছে। চিকিৎসায় অবহেলা হলে বাকীটিও বিকল হয়ে যাওযার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।।”।
নিজের সাধ্যমত চিকিৎসা নিয়েছেন, বাধ্য হয়ে হাত বাড়িয়েছেন সমাজের বিত্তবানদের নিকট। স্থানীয় বেশ কয়েকটি পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য সাহায্যের আকুতি প্রকাশিত হয়েছে।।”।
এটি দেখেই যেন আর স্থির থাকতে পারেনি চৌদ্দগ্রামের অন্যতম মানবিক সংগঠন স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে.এম আবু হাসনাত জিসান।
তিনি ইচ্ছা পোষন করলেন সামর্থ অনুযায়ী অসুস্থ মিজানের পাশে দাঁড়ানোর। তাই তিনি প্রবাসে থাকাবস্থায় মিজানের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিলেন। এতে আশানুরূপ সাড়াও পেলেন তিনি।।”।
গত রবিবার (২৬ আগস্ট) মিজানের চিকিৎসার জন্য সংগ্রহিত ঐ অর্থ তুলে দিলেন তার হাতে।।”।
মিজানুর রহমানকে অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের সদস্য শহিদুল ইসলাম রকিব ও মো রুবেল। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাসহ সাহায্য প্রদানকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা কে.এম আবু হাসনাত জিসান ফেসবুক স্ট্যাটাসে বলেন, আশা করি আগামীতেও আপনারা স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের সঙ্গে থাকবেন।।”।
আপনাদের সহযোগিতায় আগামী দিনেও স্বপ্নসিঁড়ি এমন মানব কল্যাণ মূলক কার্যক্রম চালিয়ে যাবে ইন্ শা আল্লাহ্। এসময় তিনি কৃতজ্ঞচিত্তে সকলকে ধন্যবাদ জানান। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment