![]() |
একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।।”।
বৃহস্পতিবার বেলা ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আনন্দ টেলিভিশন পরিবার ও কয়েকটি সাংবাদিক সংঘঠন এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।।”।
ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার অমিত রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সমকালের স্টাফ রিপোর্টার মীর গোলাম মোস্তাফা, মাই টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, যমুনা টিভির ব্যুরো চীফ হুসাইন শাহিদ, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ইলিয়াস আহমেদ, আজকের বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক রবিন্দনাথ পাল প্রমুখ।।”।
বক্তারা বলেন, বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনের কোনো সুষ্ঠু বিচার হয়নি। অবিলম্বে সুবর্ণা হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারা বাংলাদেশের সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের বিচারের দাবি জানান তারা।।”।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হামিমুর রহমান, আর টিভির জেলা প্রতিনিধি বিপ্লব বসাক, সিনিয়র সাংবাদিক জিয়াউদ্দিন জিয়া, মাছরাঙ্গা টিভির শরিফুজ্জামান টিটু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রুবেল, মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন, বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুন তালুকদার, প্রথম আলো কামরান পারভেজ, বাংলা টিভির ব্যুরো চীফ এম এস ফুয়াদ, চ্যানেল এস এর রাকিবুল হাসান ফরহাদ, নিউজ টোয়েন্টি ফোরের আলোকচিত্র সাংবাদিক শৈবাল দাশসহ আরো অনেকেই।।”।
পাবনার অনলাইন পোর্টাল ও দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক এবং আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ১০ টার দিকে জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় তার বাসার সামনে এ ঘটনা ঘটে। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment