 |
| নিহত স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে। |
একুশে মিডিয়া, ঝালকাঠি রিপোর্ট:
ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ আগস্ট) বিকেলে রাজাপুরে দক্ষিণ আঙ্গারিয়া এলাকায় নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে মৃত্যুবরণ করে।।”।
নিহত স্কুলছাত্রী রিমা আক্তার (১৩)। সে রাজাপুর উপজেলার দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মোহাম্মদ মিরন তালুকদারের কন্যা এবং ঢাকার কেরানীগঞ্জের চুমকুটিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।।”।
নিহতের বাবা মোহাম্মদ মিরন তালুকদার জানান, তিনি কেরানীগঞ্জে কুরিয়ার সার্ভিসে চাকরি করেন। সেখানেই পরিবার নিয়ে বসবাস করেন। ঈদ উপলক্ষে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তিনি।।”।
সোমবার (২৭ আগস্ট) সকালে রিমাকে তার মা পারভীন বেগম ভাত খেতে ডাকে। কিন্তু সে ভাত না খেয়ে রুমে গিয়ে শুয়ে থাকে।।”।
ঘরের অন্যান্যরা ভাত খাওয়ার ব্যস্ততার ফাঁকে রিমা গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।।”।
রাজাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সামসুল আরেফিন একুশে মিডিয়াকে বলেন, রিমাকে তার পরিবারের লোকজন উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। এই ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment