সাত খুনের তথ্য নিতে খাগড়াছড়িতে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 27 August 2018

সাত খুনের তথ্য নিতে খাগড়াছড়িতে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, খাগড়াছড়ি রিপোর্ট:

সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত হওয়ার ঘটনার স্থলে জাতীয় মানবাধিকার কমিশনের  প্রতিনিধি দল খাগড়াছড়িতে ঘটনাস্থল পরিদর্শন করেন সোমবার সকালে।।”।


শহরের স্বনির্ভর এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় ব্যবসায়ী, ইউপিডিএফ সমর্থিত দলের নেতাকর্মী, স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন মানবাধিকার কমিশনের  প্রতিনিধি দল।।”।

জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য ও অনুসন্ধান কমিটির আহ্বায়ক নুরুন নাহার ওসমানি, কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা ও রবিউল ইসলাম দুই দিনের সফরে আসেন এই প্রতিনিধি দল।।”।
পরিদর্শনকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেল ম্যাজিস্ট্রেট আবু ইউছুফ ও সদস্য সচিব সৈয়দ শামছুল তাবরীজও উপস্থিত ছিলেন।।”।
এসময় প্রতিনিধি দলের আহ্বায়ক নুরুন নাহার ওসমানি মিডিয়াকর্মীদের বলেন, আমরা বিষয়টির তথ্য-উপাত্ত সংগ্রহ করে মানবাধিকার চেয়ারম্যানের কাছে একটি প্রতিবেদন জমা দেব।।”।
গত ১৮ আগস্ট সকালে খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় অস্ত্রধারীদের গুলিতে ছয়জন নিহত হন।।”।
এরমধ্যে তিনজন ইউপিডিএফ সমর্থিত সংগঠনের নেতা। বাকিরা সাধারণ মানুষ।।”।
অপরদিকে পেরাছড়া এলাকায় মিছিলে অস্ত্রধারীদের হামলায় আরও এক ব্যক্তি মারা যান।।”।
এই ঘটনার জন্য ইউপিডিএফ জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপকে দায়ী করে আসছেন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages