জমিদারের স্ত্রীকে ছুরিকাঘাত করে ভাড়াটিয়া তরুণী লিজা আত্মহত্যা! চট্টগ্রামে-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 23 August 2018

জমিদারের স্ত্রীকে ছুরিকাঘাত করে ভাড়াটিয়া তরুণী লিজা আত্মহত্যা! চট্টগ্রামে-একুশে মিডিয়া

ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
পূর্ব বিরোধের জের ধরে জমিদারের স্ত্রীকে ছুরিকাঘাত করে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ভাড়াটিয়া তরুণী লিজা (৩২)।।”।
চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানা এলাকায় বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে বায়েজিদ বোস্তামি থানাধীন বালুছড়া এলাকায়  এ ঘটনা ঘটেছে।।”।

ছুরিকাঘাতে আহত অন্তরা বড়ুয়া (২৬) বালুছড়া এলাকার বাসিন্দা ও জমিদার উত্তম বড়ুয়ার স্ত্রী। লিজা তাদের বাসায় ভাড়া থাকতেন।।”।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনর্চাজ (ওসি) আতাউর রহমান খন্দকার একুশে মিডিয়াকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে প্রতিশোধ নিতে লিজা বিকেলে অন্তরাদের বাসায় ঢুকে তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে আহত করেন। এতে অন্ততরার মৃত্যু হয়েছে ভেবে পরে নিজের কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তরুণী লিজা। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানা গেছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages