দশ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে ট্রাক জব্দ ও চালকসহ তিন জন গ্রেপ্তার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 23 August 2018

দশ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে ট্রাক জব্দ ও চালকসহ তিন জন গ্রেপ্তার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার অভিযান পরিচালনা করে দশ হাজার ইয়াবাসহ একটি ট্রাক আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।।”।

এসময় ৩ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার রাতে পুলিশ ফিরিঙ্গীবাজার রোড়ের বাদশা মিয়া রিক্সার গ্যারেজের সামনে এ অভিযান চালায়।।”।

ডিবির অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) অলক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।।”।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- মো. পারভেজ (২১), মো. মোতালেব (২০) ও ট্রাক চালক মো. জসিম উদ্দিন প্রকাশ জনি (৩০)। অভিযানের সময় মো. রুবেল (৩২) নামে একজন পালিয়ে যায়।।”।

ডিবি কর্মকর্তা অলক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গীবাজার রোড়স্থ বাদশা মিয়া রিক্সার গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৮-০৬২৮) থেকে তিনজনকে আটক করে হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।।”।

গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, একটি শপিং ব্যাগ এর ভিতর রক্ষিত ইয়াবা ট্যাবলেট গুলো কক্সবাজারের টেকনাফ হতে পলাতক আসামী মো. রুবেলের নিকট হতে কম দামে কিনে বেশি দামে বিক্রয় করার উদ্দেশ্যে ট্রাকে করে চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছিল। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।-একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages