সন্দ্বীপ চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে সিমেন্টবাহী লাইটারেজ ডুবি, জীবিত উদ্ধারস ১৩-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 9 September 2018

সন্দ্বীপ চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে সিমেন্টবাহী লাইটারেজ ডুবি, জীবিত উদ্ধারস ১৩-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে দুটি লাইটারেজ জাহাজের মধ্যে সংঘর্ষের পর সিমেন্টবাহী এমভি শেখ ফারদিন নামে একটি লাইটার জাহাজ সাগরে ডুবে গেছে।।”।
আজ রোববার (৯ সেপ্টেম্বর) সকালে সন্দ্বীপের ভাসানচর এলাকায় জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ডুবে যাওয়া জাহাজ থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়।।”।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মো. সেলিম জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইটার জাহাজ এমভি শেখ ফারদিনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বসুন্ধরা-২৭ লাইটারের সংঘর্ষ ঘটে।।”।

এতে এমভি শেখ ফারদিন ডুবে যায়। জাহাজটিতে দেড় হাজার টন সিমেন্ট বহন করা হচ্ছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, লাইটার জাহাজ ডুবির ঘটনা বন্দর চ্যানেলের বাইরে। তাই এতে বন্দরের জাহাজ চলাচলে কোন ধরণের সমস্যা নেই।।”।

এর আগে গত ৭ আগস্ট রাত আড়াইটার দিকে সন্দ্বীপ চ্যানেলে আরেকটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে গমবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়।।”।

ডুবে যাওয়া জাহাজ এমভি পাটগাটি-২ থেকে উদ্ধার করা হয়েছিল ১২ ক্রুকে। লাইটার জাহাজটি প্রায় ১০০ টন গম নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। বিআইডব্লিউটিএ জানায়, ভাটার সময় নাব্যতা কমে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সন্দ্বীপ চ্যানেল। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages