![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে ৪দিন ব্যাপী নিটল মটরস গ্রাউন্ড সুপার মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিটি মেয়্র আ জ ম নাছির উদ্দীন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ।”।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থায় অবৈজ্ঞানিক ভাবে প্রস্তুতকৃত যান পরিবহনের আধিক্য রয়েছে। দেশে সড়ক দুর্ঘটনার পেছনে এটিও একটি নেপথ্য কারণ। আবার অন্যদিকে বেশি এক্সেল লোড বিশিষ্ট গাড়ি চলাচলের কারণে আমাদের দেশের সড়কগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে পড়ে।।”।
সময়ের চাহিদার কথা মাথায় রেখে টাটা’র আবিস্কৃত ‘হাইওয়ে মিনি’ এ দেশে বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করেছে নিটল মটরস লিমিটেড। রাস্তায় ভারী যানপরিবহন চলাচলের চেয়ে অপেক্ষাকৃত হালকা ছোট যান পরিবহন চলাচল করলে সড়কের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি দেশে যানজট সমস্যাও অনেকাংশে কমে আসবে। এই ‘হাইওয়ে মিনি’ পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি মত প্রকাশ করেন। ।”।
আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী বিনির্মাণ করতে পরিবহন শ্রেণি পেশাজীবীসহ সমাজের সকল মানুষের সহযোগিতা দরকার। তিনি নগরে জনবান্ধব পরিবহন ব্যবস্থা, উন্মুক্ত ফুটপাত, বাস রেপিড ও ট্রানজিট সিস্টেম ব্যবস্থা বাস্তবায়নের পক্ষে মত প্রকাশ করেন। এজন্য টাইম ফ্রেম নির্ধারণ করে গণপরিবহন ব্যবস্থায় একটি রূপরেখা প্রণয়নের পক্ষে মেয়র মত প্রকাশ করেন। ।”।
সভাপতির বক্তব্যে আবদুল মাতলুব বলেন,নগর উন্নয়নে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নিরলস কাজ করে যাচ্ছেন। নগরীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তিনি নিটল টাটার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। ।”।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাটা মোটরস লি. সহসভাপতি হেড অব সিভি রাজেশ কাউল,জেনারেল ম্যানেজার অভিষেক মাথুর,নিটল মোটরস পরিচালক এস এ ফারুকী,সিইও মোস্তাক আহমেদ প্রমুখ। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment