![]() |
একুশে মিডিয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু ও শিয়ালকোল থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।।”।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ও রাতে বঙ্গবন্ধু সেতুর উপর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।।”।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানার রুপপুর গ্রামের নান্টু প্রামানিকের মেয়ে নাহিদা আক্তার।।”।
পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিয়ালকোল ইউনিয়নের চন্দিদাসগাঁতী এলাকায় সৈয়দ আকবর আলী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের বারান্দা মানসিক প্রতিবন্ধী এক যুবকের লাশ দেখতে পায় স্কুলের নাইটগার্ড। পরে তিনি বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে অবগত করলে তিনি বিষয়টি পুলিশকে জানান।।”।
খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।।”।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম জানান, রাতে সেতুর উপর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।।”।
নিহতের পরিবারের দাবী প্রেমে ব্যর্থ হয়ে আতœহত্যার পথ বেছে নেয় নাহিদা। রাতে টাঙ্গাইল থেকে বাসযোগে বাবা মার সাথে পাবনায় আসছিলেন নাহিদা। বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় পৌছলে নাহিদা বাস থেকে ঝাপ দিয়ে ।”।আতœহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।।”।
তিনি আরো জানান, নিহতের মৃতদেহের ময়না তদন্তের কাজ চলছে। ময়নাতদন্ত শেষে নিহতের মৃতদেহ পরিবারের হাছে হস্তান্তর করা হবে। এব্যাপারে সেতু থানায় মামলা দায়ের করা হয়েছে। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment