![]() |
একুশে মিডিয়া, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝিনাই নদীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ।”।
এ প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকাজুড়ে শুরু হয় উৎসবের আমেজ। প্রতিযোগিতা উপভোগ করতে প্রচন্ড রোধ ঝিনাই নদীর দুইপাড়ের এক কিলোমিটার এলাকায় প্রায় লক্ষাধিক নারী-পুরুষ দর্শক উপস্থিত হন।।
মদনগোপাল কৃষ্ণপুর ব্রীজ এলাকায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্হানীয় সিধূলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের অায়োজনে শনিবার বিকালে নৌকা বাইচ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।।”।
সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম মিরনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধূরী, যুগ্ন-সাধারণ সম্পাদক সালে সফিক গেন্দা,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন , ছানোয়ার হোসেন ছানু,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর সম্মানিত সদস্য ও জামালপুর জেলা আওয়ায়ামীলীগ এর মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা ও পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,মহিলা অাওয়ামী লীগ নেত্রী আঞ্জুমান আরা হেনা প্রমুখ। ।”।
প্রতিযোগিতায় মোট ৬টি নৌকা অংশগ্রহণ করে।।”।
প্রতিযোগিতায় জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর বঙ্গতরী প্রথম স্থান এবং মেলান্দহের ঝাউগড়া একতা সংঘের হিমেল চৌধুরীর নৌকা দ্বিতীয় স্থান অর্জন করে।পরে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment