![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন বিল এলাকায় অভিযার চালিয়ে থানা পুলিশ ৭ অক্টোবর রবিবার শিকারীদের শিকার করা শতাধিক পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে।
প্রতি বছরের ন্যায় শীত শুরুর আগেই এবারও উপজেলার বিভিন্ন খালে বিলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে দেশি ও অতিথি পাখি । সন্ধ্যা নামলেই বনের গাছে গাছে পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে এলাকা। এ সুযোগে সৌখিন ও পেশাদার পাখি শিকারীরা বন্দুক,বিষটপ,ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এসব পাখি নিধন শুরু করেছে। পাখি শিকার আইনগত ভাবে নিষিদ্ধ থাকলে শিকারীরা তা মানছেন না। তারা আইনের প্রতি তোয়াক্কা না করে দিদারচ্ছে শিকার করে আসছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, প্রতি বছরের ন্যায় পাখি শিকারীরা এবারও হাসিলাকান্দি বিল এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে বকসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করার সময় পুলিশ অভিযান চালিয়ে শতাধিক পাখি উদ্ধার করে থানায় নিয়ে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি এলাকায় পাখি নিধন প্রতিরোধে পুলিশের অভিযান চলছে ।পরবর্তীতে পাখি শিকার অব্যাহত থাকলে শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একুশে মিডিয়া।





No comments:
Post a Comment