সিরাজগঞ্জে ট্রাক চাপায় নিহত ২ আহত ২-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 5 October 2018

সিরাজগঞ্জে ট্রাক চাপায় নিহত ২ আহত ২-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: 
রাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ীতে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত ও আহত আরও দুই জন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান যে, শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় যাত্রী নিয়ে একটি অটো ভ্যান সয়দাবাদ গোলচত্বর এলাকায় যাবার পথে উত্তরবঙ্গ থেকে ঢাকা গামী একটি ট্রাক পিছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই নারী যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো দুই ভ্যান যাত্রী। নিহতরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের চায়না খাতুন ও মনোয়ারা খাতুন। আহতদের মধ্যে রফিকুল ইসলামকে মূমূর্ষ অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages