বোয়ালখালীতে পুলিশের ওপর হামলা, ৬ পুলিশ আহত-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 8 October 2018

বোয়ালখালীতে পুলিশের ওপর হামলা, ৬ পুলিশ আহত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে আদালতের পরোয়ানাভূক্ত আসামী ধরতে গিয়ে ৫ পুলিশ ও এক আনসার সদস্য আহত হয়েছেন।
আজ ৭ অক্টোবর রবিবার রাত ১টার দিকে পৌর সদরের ৫ নং ওয়ার্ডের মুফতি পাড়ায় আসামীদের হামলায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
আহতরা হলেন, থানার সহকারি উপ-পরিদর্শক মনিতোষ চাকমা, আনিছুজ্জামান, কনস্টেবল প্রান্ত দেব নাথ, আবু নোমান, রাজীব মজুমদার ও আনসার সদস্য মো. শাহজাহান।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের মুফতি পাড়ার বাসিন্দা মৃত আমির আহম্মদের ছেলে হাবিব উল্লাহ সোহেল ও মো. আরিফ উল্লাহ তসলিমের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। তারা বাড়িতে রয়েছে জানতে পেরে অভিযানে গেলে অর্তকিত হামলা চালায়। এ সময় লাঠি দিয়ে পুলিশ সদস্যদের বেধড়ক মারধর করে ঘরের মহিলারাসহ আসামী সোহেল, তসলিম ও রবিউল হাসান শামীম। লাঠির আঘাতে পুলিশের সহকারি উপ-পরিদর্শক মনিতোষ চাকমা মাথায় গুরুতর জখম প্রাপ্ত হন। তবে হামলাকারীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার উপ-পরিদর্শক তাজ উদ্দিন। একুশে মিডিয়া।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages