অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাংবাদিক মনিরুল অসুস্থ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 7 October 2018

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাংবাদিক মনিরুল অসুস্থ-একুশে মিডিয়া




একুশে মিডিয়া, এম ডি হাফিজুর রহমান; জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ রোড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ জীবন যাপন করছেন।
মুঠোফোনে সাংবাদিক জাকির হোসাইনের মাধ্যমে খবর পেয়ে, সাংবাদিক জাকির হোসাইন সহ আলোকিত সকালের উল্লাপাড়া প্রতিনিধি শাহরিয়ার মোর্শেদ, চলনবিন বার্তা  এর উল্লাপাড়া প্রতিনিধি ডাঃ আমজাদ হোসেন মিলনের সাথে তার বাড়িতে যাই। তার নিজ বাড়িতে তাকে না পেয়ে তার আম্মার কাছে খোঁজ নেই।
সাংবাদিক মনিরুল ইসলামের আম্মা জানান যে, সে তার আব্বুর সাথে গাড়ি করে ডাক্তারের কাছে গেছে। এ কথা শুনে আমরা মটর সাইকেল করে তৎক্ষণাৎ ওই ডাক্তার খানায় যাই এবং তার কাছে বিষয় টা জানতে চাই। এ সময় তিনি জানান যে, গত বৃহস্পতিবার (৪ঠা অক্টোবর১৮ইং) তার নিজ ব্যবসায়ীক কাজে বাসে করে সিরাজগঞ্জ রোড থেকে উল্লাপাড়া যান।
উল্লাপাড়া পৌঁছে তার কাজ শেষ করে আসার সময় এক ডাব বিক্রেতা তাকে ডাব খেতে সাধেন। তিনি ডাব খাবেন না বলে রোডের অন্যপাশে চলে যান।
কিন্তু ডাব বিক্রেতা হাতে করে তিনটা ডাব নিয়ে সাংবাদিক মনিরুল ইসলাম পাশে অন্য আরেকজন কে ডাব বিক্রি করে আর ওই ডাব ক্রেতার ডাবের প্রশংসায় তিনিও ডাবের পানি প্রাণ করে। ডাবের পানি পান করার সময় তার গলায় কেমন জেনো চুলকাচ্ছিলো বলে জানান। এর পরে বাড়ির উদ্দেশ্যে বাসে ওঠেন। বাসে ওঠার পর তার তার কি হয়েছে সে আর কিছু বলতে পারেনা। পরে জানতে পারেন তার কাছে থাকা। নগন ১৬ হাজার টাকা খোয়া গেছে। কিন্তু তার মোবাইল নেয়নি ধ্রুর্ত অজ্ঞান পার্টি। এর পড়ে আমারা তাকে ও ডাক্তার কে তার বাড়িতে পৌঁছে দিয়ে সাংবাদিক মনিরুল কে স্যালাইন দিয়ে তার বিছানায় শুইয়ে দিয়ে আমারা আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages