দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে দুর্নীতির মামলায় ১৫ বছরের কারাদণ্ড: আদালত-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 5 October 2018

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে দুর্নীতির মামলায় ১৫ বছরের কারাদণ্ড: আদালত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়ং-বাক’কে দুর্নীতির অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন সিউলের কেন্দ্রীয় জেলা আদালতের বিচারক চুং কে-সান।
  • আজ শুক্রবার (৪ অক্টোবর) তার বিরুদ্ধে আনা ঘুষ, অর্থ আত্মসাৎ এবং অন্যান্য অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেয়া হয় বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’। এই রায়ের বিরুদ্ধে আপিল করতে এক সপ্তাহ সময় পাবেন তিনি।
  • চ্যানেল নিউজএশিয়া’র প্রতিবেদনে বলা হয়, আদালতে লি তার ভাইয়ের একটি প্রাইভেট অটো পার্টস মেকার কোম্পানি থেকে দুই কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার আত্মসাৎ এবং স্যামসাংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষগ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
  • আরও বলা হয়, ৭৬ বছর বয়সী লির বিরুদ্ধে করা সব ধরনের অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তদন্তের ভিত্তিতে এই রায় দেয়া হয়েছে, সেটাকে প্রভাবিত করেছে বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের রাজনৈতিক প্রতিহিংসা।
  • দ্য ওয়াশিংটন পোস্ট’র প্রতিবেদনে বলা হয়, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন লি। গত মার্চ মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে সিউলের একটি কারাগারে রাখা হয় তাকে। তার এই কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার রক্ষণশীলদের প্রতি আরেকটি আঘাত।
  • প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কোনও ঘটনা নয়। গত ৬ এপ্রিল ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে ২০১৩-২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা পার্ক গিউন-হে’কে ২৪ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
  • এর আগে ২০০৯ সালে দুর্নীতির তদন্তের সময় আরেক সাবেক প্রেসিডেন্ট রোহ মু-হিউন (২০০৩-২০০৮) আত্মহত্যা করেন। ১৯৯০ সালে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হন সাবেক প্রেসিডেন্ট চুন ডু-হওয়ান ও রোহ তাই-ওউ। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages