![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রাম উত্তর জেলাধীন জোরারগঞ্জের বারইয়ারহাট পৌরসভার বাস স্ট্যান্ডে ৫০০ পিচ ইয়াবাসহ এক যুবক গ্রেফতারের ২৪ ঘন্টা না যেতেই আজ ২শ পিচ ইয়াবাসহ পাছারকারী নারী গ্রেফতার হয়েছে।
ওই নারীর নাম সুমাইয়া সাবরিনা (২২)। সে মুন্সিগঞ্জ জেলার সদর থানার খাসিপুকুর এলাকার নুর পুকুরপাড় গ্রামের আনোয়ার পারভেজের কন্যা।
বৃহস্পতিবার দুপুরে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসানের নেতৃত্বে এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। একুশে মিডিয়া।





No comments:
Post a Comment