তারেক রহমানের এপিএস মিয়া নুরুদ্দিন অপুকে গ্রেপ্তার। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 4 January 2019

তারেক রহমানের এপিএস মিয়া নুরুদ্দিন অপুকে গ্রেপ্তার। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:
সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় ঢাকা রাজধানী’র মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস মিয়া নুরুদ্দিন অপুকে গ্রেপ্তার করা হয়েছে।-----------------------------------------------------------------------------------------------
রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে শুক্রবার (৪ জানুয়ারী) তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। ইউনাইটেড হাসপাতালে অপু চিকিৎসাধীন ছিলেন।-----------------------------------------------------------------------------------------------
র‌্যাব-১ অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাশেম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।-----------------------------------------------------------------------------------------------
এদিকে র‍্যাব-১ সুত্রে জানা যায়, অপু ইউনাইটেড হাসপাতালের ৫০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। গ্রেপ্তারের পর এ হাসপাতালে র‍্যাবের প্রহরায় তিনি চিকিৎসাধীন থাকবেন। আট কোটি টাকা উদ্ধারের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।-----------------------------------------------------------------------------------------------
এর আগে গত ২৫ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের ২৭ তলায় ইউনাইটেড কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮ কোটি ১৫ লাখ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।-----------------------------------------------------------------------------------------------
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্যবসায়ী আলী হায়দার, তিনি আমদানি-রফতানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।-----------------------------------------------------------------------------------------------
অন্যরা হলেন- গুলশানের আমেনা এন্টারপ্রাইজের জয়নাল ও ইউনাইটেড কর্পোরেশনের অফিস ব্যবস্থাপক আলমগীর হোসেন। এদের মধ্যে জয়নাল একসময় হাওয়া ভবনের সাবেক কর্মচারী ছিলেন।-----------------------------------------------------------------------------------------------
শরীয়তপুর ৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন নুরুদ্দীন আহমেদ অপু। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী নাহিম রাজ্জাক ২ লাখ ৭২ হাজার ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপু পেয়েছিলেন ধানের শীষ প্রতীকে ২ হাজার ৬৬৪ ভোট।-----------------------------------------------------------------------------------------------



একুশে মিডিয়া/এমএ-----------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages