![]() |
এম এ হাসান, কুমিল্লা:
চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার বলেন আজকের কৃতি শিক্ষার্থীরা ই একদিন দেশ গঠনে এগিয়ে আসবে।
বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গঠনে মেধাবী শিক্ষার্থীরা হবে একটি উজ্জল দৃষ্টান্ত।তিনি ৬ই জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলায় প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী মাদ্রাসা থেকে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
এসময় তিনি উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমাদের মধ্য থেকেই তৈরি হবে আগামী দিনের দেশ, জাতি, রাষ্ট্র পরিচালনার প্রধান। বিশ্ব দরবারে বাংলাদেশকে সমুজ্জল রাখতে ও নিজেদের মেধা প্রতিষ্ঠায় তোমরাই হবে প্রধান চালিকাশক্তি। আজ তোমাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা গর্বিত।
জানা যায় চৌদ্দগ্রাম উপজেলায় ৬ই জানুয়ারি (রবিবার)স কাল ১০ ঘটিকার সময় ৪নং শ্রীপুর ইউনিয়নে ভাটরা কালজয়ী বিদ্যানিকেতন ও রাজাপুর দাখিল মাদ্রাসার মেধাক্রম পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও প্রাথমিক সমাপনি ও ইবতেদায়ী পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নুরুল আলম এর সভাপতিত্বে স্থানীয় আর্তমানবতার সেবায় নিয়োজিত ভাটরা সমাজ কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত উক্ত মেধাক্রম পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মতিন, বগৈর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হায়াতুন নবী, ভাটরা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হাফেজ আহমেদ, ভাটরা কালজয়ী বিদ্যা নিকেতনের পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী নজির আহমেদ, পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রাজাপুর দাখিল মাদ্রাসার সুপার ইদ্রীস আলী সরকার সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দ শিক্ষার্থীদের মাজে পুরুষ্কার বিতরণ করেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment