ভোলার মনজুর আলম ইন্টারন্যাশনাল স্কুলের ব নবীনবরণ অনুষ্ঠিত। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 3 January 2019

ভোলার মনজুর আলম ইন্টারন্যাশনাল স্কুলের ব নবীনবরণ অনুষ্ঠিত। একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
নাচ, গান, আবৃত্তি, কৌতুক ও বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে মনজুর আলম ইন্টারন্যাশনাল স্কুলের কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নে অবস্থিত ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে  এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। এসময় নবীনদের ফুল দিয়ে বরণ নেন বর্তমান শিক্ষার্থীরা।এরপর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন– প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য  জনাব শাহাবুদ্দিন বাঘা।বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ বাবু শিকদার,সেচ্ছাসেবী ও সাংবাদিক মোঃ আরিয়ান আরিফ, এইচ আর কিন্ডারগার্ডেনের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ নূর-নবী প্রমুখ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি তার বক্তরা বলেন, ‘জনকল্যাণমূলক কাজ এবং মানবসেবার জন্য নিজেকে তৈরি করতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার উদ্দেশ কেবল চাকরি করা নয়। এর উদ্দেশ, নিজেকে জানা এবং চারপাশের মানুষের জন্য সহমর্মী হওয়া।’
অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক খন্দকার ফজলে রব্বী।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages